২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুরে একটি পোশাক তৈরির কাঁচামালের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

গাজীপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি পোশাক তৈরির কাঁচামালের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকার হাসিন নিট কম্পোজিট লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। গাজীপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩টার দিকে কারখানার গুদাম সংলগ্ন জেনারেটরের রুমে ওই আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন ছড়িয়ে গেলে গুদামে থাকা ২০ টন সুতা ও ৪০ টন কাপড় পুড়ে যায়।" গাজীপুর ও ভালুকার দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আগুনে কারখানার প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হবে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/২১২৩ ঘ.