২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রঙের কারখানায় আগুন, আহত ৬

চট্টগ্রামের বায়েজীদে রঙের কারখানায় আগুনে তিন জন অগ্নিদগ্ধসহ ছয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদে রঙের কারখানায় আগুনে তিন জন অগ্নিদগ্ধসহ ছয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকায় এলিট পেইন্ট গ্র"পের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানার একটি মেশিনে আগুন লাগে। এতে গরম রঙ ছিটকে পড়লে ওই শ্রমিকরা আহত হন।" অগ্নিদগ্ধরা হলেন- রুপম হাসান (২৮), মো. সোহেল (২৬) ও রুপচান (৩৫)। আহত বাকিরা হলেন- সমর দত্ত, বেলাল ও সাদ্দাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, কারখানায় উৎপাদিত গরম রঙ ছিটকে পড়লে ওই ছয় শ্রমিক-কর্মচারী আহত হন। আহতদের মধ্যে তিনজনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৪১৪ ঘ.