গাজীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে আগুন লেগে ১৮টি বসতঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার তিন সড়ক এলাকায় ডা. জালাল উদ্দিনের ভাড়া বাড়িতে এই অগ্নিকাণ্ড হয় বলে স্থানীয়রা জানায়।
গাজীপুর দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর দমকলের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আগুন নেভাতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
দমকর কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৯ ঘ.
bdnews24