২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেক বার্নস ইউনিটে চতুর্থ শ্রেণীর কর্মীদের কর্মবিরতি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা চাকরি নিয়মিত করার দাবিতে তিনঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা চাকরি নিয়মিত করার দাবিতে তিনঘণ্টা কর্মবিরতি পালন করেছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রায় ৬০ জন কর্মচারী এ কর্মবিরতি পালন করে। এতে বার্নস ইউনিটের চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়। চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ বছরের চাকরি নিয়মিত হয়নি। প্রথম কয়েক বছর না মাত্র বেতন পেলেও গত পাঁচ বছর ধরে কোনো বেতন পাচ্ছি না।" এ প্রসঙ্গে বার্নস ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্তলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। ১৯৯৭ সালের পর থেকে প্রকল্প জনবল আইনের জটিলতায় বিষয়টি থেমে আছে। তবে খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি। এদিকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক চাকরি নিয়মিত করার বিষয়ে পদক্ষেপ নেবেন বলে কর্মচারীদের আশ্বাস দিয়েছেন। রোগীদের কথা ভেবে কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান আহ্বান পরিচালক। এরপর কর্মচারীরা কাজ যোগ দেয়। হাসপাতালের বার্নস ইউনিটের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে সামন্তলাল বলেন, "ডাক্তার এবং নার্স রয়েছেন, অস্ত্রোপচারের কাজও চলছে।" চতুর্থ শ্রেণীর কর্মকচারীরে তিন ঘণ্টার কর্মবিরতিতে হাসপাতালের বহির্বিভাগে ড্রেসিং করতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/১৪২৪ ঘ.