২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোড়কে খুচরা মূল্য না থাকায় ১১ দোকানির জরিমানা

পণ্যের মোড়কে খুচরা বিক্রয় মূল্য না থাকায় রাজধানীর ১১ দোকানিকে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের মোড়কে খুচরা বিক্রয় মূল্য না থাকায় রাজধানীর ১১ দোকানিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এ অভিযান চালানো হয় বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মো.মনিরুজ্জামানের নেতৃত্বে শান্তিনগরের ভাই ভাই স্টোর, দাউদকান্দি জেনারেল স্টোর, জিলানী স্টোর ও খিলগাঁওয়ের জাকির ব্রাদার্সসহ মোট ১১টি দোকানে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ভোগ্যপণ্যের মোড়কে খুচরা মূল্য লেখা না থাকায় দোকানিদের মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে র‌্যাব ও মহনগর পুলিশের দুটি দলও অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২৩৪ ঘ.