রাজশাহী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে হিযবুত তাওহীদের চার সদস্যকে সোমবার রাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরা হলো- মতিহার কাজলা এলাকার আলিম উদ্দিন (২৬), বাজে কাজলা এলাকার আসলাম আলী (২৪), তালাইমারী নতুনপাড়া এলাকার শফিকুল ইসলাম (৩০) এবং চারঘাট উপজেলার গোপালপুর এলাকার রাজন আলী (২১)।
পুলিশ জানায়, রাত নয়টার দিকে নগরীর মতিহার থানাধীন তালাইমারী এলাকায় সংগঠনের সিডি, লিফলেট, ক্যালেন্ডার ও বই বিতরণের সময় তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর বিনোদপুর ক্যাম্পের সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ২০টি জিহাদি বই, ১৯টি সিডি এবং বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ১০টায় তাদেরকে মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়।
মতিহার থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24