চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিকলবাহার এক টিন তৈরির কারখানা থেকে ৮০ টন নকল টিন ও দুটি টিন তৈরির যন্ত্র জব্দ করেছে পুলিশ। কারখানার মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টিন ও যন্ত্রের দাম আনুমানিক এক কোটি টাকা।
সোমবার বিকালে কর্ণফুলী থানার শিকলবাহার কালারপুল এলাকায় 'গাউসিয়া করোগেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওর্য়াকশপ' নামের ওই কারখানা থেকে এসব জব্দ করা হয়।
আটকরা হলেন- প্রতিষ্ঠানটির মালিক শফিউল গণি, মো. আলী, ফুল মিয়া, শফিউল ইসলাম ও মুসা মিয়া।
অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়
bdnews24