ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইন্দিরা রোডে মা ও ছেলে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার তিন আসামি।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
সোমবার বিকালে ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুনের খাসকামরায় আসামিরা ওই হত্যাকাণ্ডে নিজেদের অংশগ্রহণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ৯ জানুয়ারি ইন্দিরা রোডের ১৬/এফ নম্বর বাড়িতে মা ভার্জিনিয়া রোজারিও ও তার ছেলে মিল্টন রোজারিওকে হত্যা করে সুজন (১৮), মানিক (১৮) ও আজিম (১৯)।
শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২০৫০ ঘ.
bdnews24