২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-কার সংঘর্ষে শিশু নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা-মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা-মা। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. নুরেন (৯)। আহতরা হলেন- নুরেনের বাবা মোহাম্মদ কোহিনুর ইসলাম (৪০) ও মা কল্পনা আক্তার (৩৫)। এরা সবাই প্রাইভেট কারের যাত্রী। আহত দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন। তাদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে। সীতাকুণ্ড মহাসড়ক পুলিশের সার্জেন্ট আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিরার গুল আহমদ জুটমিলের সামনে প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, আহত নুরেনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমএসবি/১৯৩১ ঘ.