২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিস্ফোরণে সাতজন অগ্নিদগ্ধ

চট্টগ্রামে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) একটি কারখানার গলিত লোহার চুিল্ল বিস্ফোরণে এক কর্মকর্তাসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) একটি কারখানার গলিত লোহার চুিল্ল বিস্ফোরণে এক কর্মকর্তাসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে বায়েজীদ থানার শেরশাহ এলাকায় বিএসআরএম এর 'মেঘনা স্টিল'-মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কারখানার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম (৩০), শ্রমিক মো. শামীম (১৯), মোহাম্মদ হানিফ (৪৫), মীর হোসেন (২৫), জাহিদুল ইসলাম (২৪), শাহাবুদ্দিন (২০) ও শাহজাহান (২৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বিএসআরএম এর ব্যবস্থাপক তপন সেনগুপ্ত অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৯ ঘ.