২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে পড়ে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা নিখোঁজ

রাঙামাটির চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন ঢাকার একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা জাহিদ হোসেন (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

রাঙামাটি, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন ঢাকার একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা জাহিদ হোসেন (৩৫)। রোববার সন্ধ্যা ৭টার দিকে ফেরি পারাপারের সময় তিনি নদীতে পড়ে যান বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। জাহিদ বিজ্ঞাপনী সংস্থা রেড ডট মাল্টিমিডিয়ার উৎপাদন ব্যবস্থাপক। তার বাসা রাজধানীর রামপুরা। পুলিশ জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদলা চা বাগান থেকে ৫০/৬০ জনের একটি দল স্যুটিং শেষে ফেরি দিয়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ফিরছিলেন। সঙ্গীরা অনেক খোজাঁখূঁিজ করেও তার খোঁজ পায়নি। পরে ডুবুরিদের খবর দেওয়া হয়। চন্দ্রঘোনা থানার ওসি রফিক উল্লাহ সাংবাদকিদের জানান, তাকে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৭ ঘ.