চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে আটক করেছে চট্টগ্রাম র্যাব।
রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আগ্রাবাদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে আটক করা হয় সংস্থার উপপরিচালক সাব্বির হাসানকে।
র্যাব জানিয়েছে, শিল্প গ্র"প ফোরএইচ এর ব্যাপারে একটি প্রতিবেদনের কথা বলে ১০ লাখ টাকা ঘুষ চান দুদক কর্মকর্তা।
গ্র"পের পরিচালক জি এস জামিলের কাছ থেকে ওই টাকা নেওয়ার সময় তাকে আটক করা হয়।
তাকে র্যাব-৭ এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মেজর আলী আশফাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২৩৪১ ঘ.
bdnews24