২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণের দোকানে ডাকাতি: ওসি প্রত্যাহার

স্বর্ণালঙ্কারের দোকানে ডাকাতির ঘটনায় গাজীপুরের কাপাসিয়ার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

গাজীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বর্ণালঙ্কারের দোকানে ডাকাতির ঘটনায় গাজীপুরের কাপাসিয়ার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে রোববার সকালে ওসি (আইন-শৃঙ্খলা) জামালউদ্দিন মীরকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহারা করা হয়। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নূরুজ্জামান এই আদেশ দেন। কাপাসিয়া থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার দিবাগত রাতে মনিহার জুয়েলারি নামের দোকানে ডাকাতি হয়। ডাকাতরা দোকানের কর্মচারি ও নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে প্রায় এক হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ লাখ টাকাসহ দোকানের সিন্ধুক লুটে নিয়ে যায়। দোকান মালিক জীবন ভৌমিক পরদিন শনিবার কাপাসিয়া থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.