২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনগণের' মুখোমুখি ব্রাহ্মণবাড়িয়া-৩ এর প্রার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনের প্রার্থীরা 'জনগণের' মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তারা সন্ত্রাস, দুর্নীতি না করার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনের প্রার্থীরা 'জনগণের' মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তারা সন্ত্রাস, দুর্নীতি না করার অঙ্গীকার করেছেন। রোববার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন),সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে অনুষ্ঠিত 'জনগণের' মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী গাজী নিয়াজুল করিম। বিএনপি প্রার্থী মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব শ্যামল উপস্থিত ছিলেন না। সুজন জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার, টিআইবি কর্মকর্তা মো. আমিনুল হক চৌধুরী, অধ্যাপক শফিকুল বারী, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আবু সাইদ। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, কালো টাকার মালিক, যুদ্বাপরাধী, ধর্মব্যবসায়ীকে ভোট না দেওয়ার জন্য ভোটার এবং প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান মোখলেছুর রহমান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.