২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ঘণ্টা পর পাটকল গুদামের আগুন নিভেছে

অগ্নিকাণ্ডের প্রায় ১৬ ঘণ্টা পর রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি রহমান জুট মিলস লিমিটেডের গুদামের আগুন নিভেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

রাজশাহী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডের প্রায় ১৬ ঘণ্টা পর রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি রহমান জুট মিলস লিমিটেডের গুদামের আগুন নিভেছে। রাজশাহী দমকল বাহিনীর সাতটি ইউনিট রোববার ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নওহাটায় আলাইবিদিপুর এলাকায় রহমান জুট মিলস লিমিটেডের ওই গুদামে আগুন লাগে। দমকল বাহিনীর নয়টি ইউনিট সেখানে কাজ করে। তবে আশপাশে পানি না থাকায় ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা। রাজশাহী দমকল বাহিনীর উপ-পরিচালক মিজানুর রহমান রোববার বলেন, "ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। এরপর ডাম্পিং করে দুপুর আড়াইটা পর্যন্ত পানি দেওয়ার কাজ চলে।" তিনি জানান, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সোমবার এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাট কলের মালিক রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি লুৎফর রহমান জানান, গুদামে নতুন কেনা আট কোটি টাকার পাট ছিলো। এর মধ্যে কয়েকদিনে কিছু পাট দিয়ে চট তৈরি করা হয়েছে। বাকি পাটগুলো পুড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫৭ ঘ.