২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প টাকার সংস্কারেই কমতে পারে দুর্ঘটনা

দেশের ১০টি সড়কের ২১৯টি স্থানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনামাফিক সংস্কার করলেই দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব। সায়েদুল ইসলাম তালাতের ধারাবাহিকের দ্বিতীয় ও শেষ পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের শুধু নরসিংদী অংশে এ বছরের প্রথম তিন সপ্তাহে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশসহ মারা গেছেন ১৪ জন। ওই সড়কে ২০১০ সালে ২৯টি দুর্ঘটনা ঘটে, যাতে ৫৬ জনের মৃত্যু হয়, আহত হয় ৬৬ জন। এর আগের বছর দুর্ঘটনার সংখ্যা ছিলো ৭১টি, যাতে মারা যায় ৬৭ জন, আহত হয় ৭০ জন। দেশের ১০টি প্রধান সড়কের যে সব স্থানে বেশি দুর্ঘটনা ঘটে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই) তার একটি তালিকা করেছে। তালিকার মোট ২১৯টি স্থানের মধ্যে ইটাখোলা সংলগ্ন সড়কটি একটি, যেখানে স