ঝিনাইদহ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি গ্রামে শনিবার আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রাজা (১) ওই গ্রামের ইউনুস আলীর ছেলে। আগুনে রাজার জমজ ভাই বাদশা আহত হয়। তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনুস আলীর প্রতিবেশী শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যায় কুপি বাতি থেকে ইউনুস আলীর বসত ঘরে আগুন ধরে। এ সময় দু'ভাই ঘরে ঘুমিয়ে ছিল।
মারাত্মক দগ্ধ অবস্থায় দু'জনকে হাসপাতালে নেওয়ার সময় রাজা মারা যায়।
আগুনে ইউনুস আলীর বসত ঘরসহ সবকিছু পুড়ে গেছে।
শৈলকুপা দমকলের স্টেশন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, তারা ঘটনাস্থলে যাওয়ার সময় পথে শোনেন- আগুন নিভে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24