সাঈদ মেমন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বরিশাল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চর মোনাইয়ের রাজারচর গ্রামের এক বৃদ্ধ (নাম প্রকাশ করা হলো না) গত ৬ জানুয়ারি এসেছিলেন বরিশালের বিচারিক হাকিমের আদালতে। দুই সন্তানের বিরুদ্ধে আগেই মামলা করেছেন তিনি। এখন আদালতে এসেছেন, সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কি না, তা জানতে।
আদালত প্রাঙ্গণে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকাসক্ত দুই ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ তিনি। তাই বাবা হয়েও তাদের কারাগারে দেখাটাই তার কাম্য।
গত ২৯ দিনে রাজারচরের ওই বৃদ্ধের মতোই পাঁচ জন নারী তাদের ছেলেদের গ্রেপ্তারের জন্য আদালতের দ্বারস্ত হয়েছেন। আর আদালতও মাদকাসক্ত এ তরুণদের মা-বাবাদের অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
বরিশালের অনেক অভিভাবকই এখন যন্ত্রণায় রয়েছেন মাদকাসক্ত সন্তানদের নিয়ে। এ জন্য সন্তানদের ভালোর জন্য আপাত খারাপেও আপত্তি নেই তাদের। আর তাই গত ২০ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বরিশাল মুখ্য বিচারিক হাকিম ও জেষ্ঠ্য বিচারিক হাকিমের কাছে ছয়টি আবেদন আসে।
রাজার চর গ্রামের ওই বৃদ্ধের অভিযোগ, মাদকের টাকার জন্য দুই সন্তান তাকে মারধর করতেও পেছপা হয় না।
আদালত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ জানুয়ারি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ছেলের বিরুদ্ধে চুরির মামলা করেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের এক নারী। ১১ জানুয়ারি প্রায় একই অভিযোগে মামলা করেন নগরীর হাসপাতাল রোডের এক নারী।
নগরীর আরো দুই নারী ছেলেদের বিরুদ্ধে মামলা করেন গত ৩ জানুয়ারি ও ২৯ ডিসেম্বর। ২১ ডিসেম্বর মামলা করেন নগরীর পলাশপুর এলাকার এক নারী।
নগরীর বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা যায়, এই ছয় জন অতিষ্ঠ হয়ে আদালতের শরণ নিলেও এর বাইরেও আরো অভিভাবক রয়েছেন, যারা সামাজিক অবস্থান বা সুনাম ক্ষুণে
bdnews24