২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঝিনাইদহ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর-চৌগাছা সড়কের সলেমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মোহাম্মদ রাসেল (১২) কোটচাঁদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তো। সে সলেমানপুর গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় একটি ট্রাক্টর রাসেলকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.