২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় সুন্দরবনের জন্য ভোট

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল নিয়েছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল নিয়েছে বনবিভাগ। বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহ্মুদ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এ স্টলের উদ্বোধন করবেন। সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে প্রচারণা ও ভোট সংগ্রহের লক্ষ্যে এই স্টল নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩০০ ঘ.