ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার শাহবাজপুরের বারিউরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত উজ্জলের (৩০) বাড়ি টাঙ্গাইল।
খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে আসা ইট বোঝাই ট্রাকের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই অপর ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জল মারা যায়।
আহত দুই ট্রাকের চালক জহির (২৮) ও দুলালকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৭ ঘ.
bdnews24