২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিয়া চৌধুরীর কাছে চাঁদা চেয়ে টেলিফোন

চাঁদা দাবির করে টেলিফোন করা হয়েছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দপ্তরে। একই ধরনের ফোন পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবির করে টেলিফোন করা হয়েছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দপ্তরে। একই ধরনের ফোন পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবও। কৃষিমন্ত্রীর কাছে চাঁদার দাবিতে টেলিফোন আসার কথা তার ব্যক্তিগত কর্মকর্তা নাজিমউদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন। নাজিম বলেন, টেলিফোনের অন্য প্রান্ত থেকে সন্ত্রাসী শাহাদাত বাহিনীর পরিচয় দেওয়া হয়েছে। একই রকমভাবে চাঁদা চেয়ে অতিরিক্ত সচিব কাজী আক্তার হোসেনের মোবাইলে ফোন এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪২০ ঘ.