২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল মার্চের মধ্যে'

ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত দলিল আগামী মার্চ মাসের মধ্যে প্রণয়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকম)- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত দলিল আগামী মার্চ মাসের মধ্যে প্রণয়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বুধবার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫) দলিলের খসড়ার ওপর প্রথম জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রণীত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বাস্তবায়নমুখী করার লক্ষ্যে বিশেষজ্ঞ পর্যায়ের এই সংলাপ শুরু হয়েছে। এ কে খন্দকার বলেন, "এই দলিলে বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা না থাকলেও খাতভিত্তিক দিক নির্দেশনা থাকবে। "এ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন নিশ্চিত করবে।" শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অর্থনীতিবিদরা অংশ নেন। তারা খাতভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্ব দেন। লবণাক্ততা, খরা, বন্যা ও শীতসহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালনার দিক নির্দেশনা এ পরিকল্পনা দলিলে রাখার পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে খাদ্যের আপৎকালীন মজুদের পরিমাণ ১৫ লাখ টন থেকে বাড়িয়ে থেকে ২২ লাখ টন করার পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকম/এসআই/জেকে/২৩০৯ ঘ.