ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে ইন্টারন্যাশনাল ক্লাব ভবনের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার ম্যাজিস্ট্রেট ও ৭০ জন পুলিশের সদস্যের উপস্থিতিতে তিনটি বুলডোজার দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করা হয়।
পরে ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে অভিযান শনিবার পর্যন্ত অভিযান স্থগিত করা হয়।
অভিযান শুরুর পর রাজউক-এর ম্যাজিস্ট্রেট কে রতন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটির অবৈধ অংশ ভাঙতে মঙ্গলবার হাইকোর্ট আদেশ দিয়েছে।"
ভেতরে থাকা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ক্লাব কর্তৃপক্ষকে বুধবার রাত পর্যন্ত সময় দেওয়া হলেও তারা তা করেনি বলে জানান তিনি।
পরে রাজউক চেয়ারম্যান মোহাম্মদ নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।"
এদিকে ২০১৪ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ওই জমির মালিক নাসা গ্র"প ভবনটি খালি করে দেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে।
ক্লাবের সভাপতি সঞ্জয় সালাহউদ্দিন এক বিবৃতিতে জানান, ১৯৯৪ সালে তারা ওই ভূমি বন্দোবস্ত নেন। এরপর ২০০৮ সালে গ্র"প প্রধান নজরুল ইসলাম মজুমদার ওই জমি কিনে নেন। সে সময় চুক্তি বহাল রাখার প্রতিশ্র"তি পাওয়া গেলেও ২০০৯ সাল থেকে ভবনটি খালি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে নাসা।
২০১০ সালে ভূমি মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ভবন খালি করার আদেশ দেয়। তবে ক্লাব কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে পরবর্তীতে এর ওপর স্থগিতাদেশ দেয় আদালত। আগামী ৯ ফেব্র"য়ারি ওই আপিলের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
ক্লাবের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুইমিংপুল, চিলড্রেনস রুমসহ কয়েকটি কক্ষ অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে রাজউক দাবি করছে। বন্দোবস্ত নেওয়ার ১৬ বছর আগে এই ভবন তৈরি করা হলেও এখন তারা পুরো ভবনই ভাঙার হুমকি দিচ্ছে।"
জমি রক্ষায় গ্র"পের লোকজন সেখানে রয়েছেন বলে জানিয়েছেন নাসা গ্র"পের পরিচালক নূরুল আফসার।
ক্লাবের নির্বাহী কমিটির সদস্য অ্যান্তোনেলা ফরমাতো বলে, আদালতেই বিষয়টির ফয়সালা করা হবে।
ইন্টারন্যাশনাল ক্লাবের সদস্য সংখ্যা ১ হাজার ৫০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/এএল/জেকে/২২৩৩ ঘ.
bdnews24