২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে সাত কর্মকর্তার বদলি

প্রশাসনে উপসচিব পর্যায়ের ছয়জনসহ সাত কর্মকর্তার বদলি হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপসচিব পর্যায়ের ছয়জনসহ সাত কর্মকর্তার বদলি হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। উপ-সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সৈয়দ মজিবুল হককে 'সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ' প্রকল্পের প্রকল্প পরিচালক, রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত ওএসডি আতাউর রহমানকে 'ডিপেনিং এমটিবিএফ এন্ড স্ট্রেন্দেনিং ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং ওএসডি আবুল কালাম আজাদকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। 'ডিপেনিং এমটিবিএফ এন্ড স্ট্রেন্দেনিং ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক অজিত কুমার দেবনাথকে 'সরকারি প্রাথমিক বিদ্যালয় পুননির্মাণ ও সংস্কার' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে। উপ-সচিব তাহিয়াত হোসেনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলির আদেশটি বাতিল করে 'শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন' প্রকল্পের প্রকল্প পরিচালক পদে বদলি করা হয়েছে। সদ্য পদোন্নতি পাওয়া উপ-সচিব ডা. শহীদ মোতাহার হোসেনের 'প্রাণিসম্পদ উন্নয়ন ও জোরদারকরণ' প্রকল্পের প্রকল্প পরিচালক পদে বহাল থাকার আদেশও বাতিল হয়েছে। এছাড়া কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. গোলাম মোস্তফাকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/পিডি/১৯২৫ ঘ.