২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 05:11 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৪ জন, গাইবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে ২ জন, সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৫ জন এবং রাজশাহীতে বাস চাপায় একজন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ এবং রাজশাহী প্রতিনিধির পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শহবাজপুরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাইক্রোবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে অপর তিন যাত্রী মারা যায়। গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার অভিরামপুরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। হতাহতরা সকলেই বাসের যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দ'ুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোরে মহাসড়কের ঝাঐল ওভারব্রীজের কাছে বগুড়া থেকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাককে পিছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়। তিনজন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে সিরাজগঞ্জ