ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৩ পৌরসভায় মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ২৫ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২১টি পৌরসভায় জিতেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
একটি পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী এবং দুই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র তিনজন, একজন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
খুলনা, বরিশাল ও ঢাকার মতো এই দুই বিভাগেও জামায়াত ও জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থীরা কোনো পৌরসভায় মেয়র নির্বাচিত হননি।
ভোট ও ফল স্থগিত রয়েছে পাঁচটিতে।
চট্টগ্রাম বিভাগ
নোয়াখালী: বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাদের মির্জা, একই দলের চৌমুহনীতে মামুনুর রশিদ কিরণ, চাটখিলে সিরাজুল ইসলাম চৌধুরী এবং হাতিয়ায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' এ কে এম ইউনুস আলী।
কুমিল্লা: চৌদ্দগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান, চান্দিনায় বিএনপি সমর্থিত আলমগীর খান, দাউদকান্দিতে একই দলের নাছির উদ্দিন আহমেদ, হোমনায় স্বতন্ত্র প্রার্থী মো. হারুন মিয়া, বরুড়ায় বিএনপি সমর্থিত জসিম উদ্দিন পাটোয়ারি, লাকসামে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান।
চাঁদপুর: হাজীগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত আব্দুল মান্নান খান বাচ্চু, শাহরাস্তিতে একই দলের মোস্তফা কামাল, ফরিদগঞ্জে বিএনপির 'বিদ্রোহী' মঞ্জিল হোসেন, কচুয়ায় বিএনপি সমর্থিত হুমায়ুন কবির প্রধান, মতলবে একই দলের এনামুল হক বাদল এবং ছেংগারচর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মো. বিল্লাল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় বিএনপি সমর্থিত এস এম হাসান খান।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভায় আওয়ামী লীগের এম এ তাহের, রামগঞ্জে একই দলের বেলাল আহমেদ, রায়পুরে বিএনপির এবিএম জিলানি এবং রামগতিতে একই দলের শাহেদ আলী পটু।
ফেনী: ফেনী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত নিজাম উদ্দিন হাজারী, পরশুরামে একই দলের নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।
চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ সমর্থিত খলিলুর রহমান, বারৈয়ারহাটে একই দলের তাহের ভূঁইয়া, রাউজানে বিএনপি সমর্থিত কাজী আব্দুল্লাহ আল আহসান, মিরসরাইয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ শাহজাহান, বাঁশখালীতে একই দলের শেখ ফখরুদ্দিন চৌধুরী, সাতকানিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদুর রহমান, সন্দ্বীপে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর উল্লাহ টিটু, পটিয়ায় একই দলের মুহাম্মদ হারুনুর রশীদ এবং চন্দনাইশ পৌরসভায় এলডিপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আইয়ুব কুতুবী।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভায় সম্মিলিত নাগরিক কমিটির মো. রফিকুল আলম ও মাটিরাঙ্গায় বিএনপি সমর্থিত আবু ইউসুফ চৌধুরী।
বান্দরবান: বান্দরবানে বিএনপি সমর্থিত মো. জাবেদ রেজা এবং লামায় বিএনপি সমর্থিত আমির হোসেন আমু।
রাঙামাটি: রাঙামাটি পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী।
সিলেট বিভাগ
সুনামগঞ্জ: সুনামগঞ্জ, দিরাই ও ছাতক পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত যথাক্রমে আইয়ুব বখত জগলুল, আজিজুর রহমান বুলবুল ও আবুল কালাম চৌধুরী এবং জগন্নাথপুরে বিএনপি সমর্থিত আখতারুজ্জামান।
মৌলভীবাজার: মৌলভীবাজারে পাঁচ পৌরসভার সবকটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজারে ফয়জুল করিম ময়ুন, শ্রীমঙ্গলে মহসীন মিয়া মধু, কমলগঞ্জে আবু ইব্রাহিম জমসেদ, কুলাউড়ায় কামাল উদ্দিন আহমেদ জুনেদ এবং বড়লেখা পৌরসভায় ফখরুল ইসলাম।
হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থিত ডি কে গউছ, একই দলের শায়েস্তাগঞ্জে এম এস আহমেদ অলি, চুনারুঘাটে মো. আলী, মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' ধীরেন্দ্রলাল সাহা ও নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের তোফাজ্জল ইসলাম চৌধুরী।
সিলেট: কানাইঘাটে আওয়ামী লীগ সমর্থিত লুৎফুর রহমান ও জকিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার হোসেন সোনা উল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএসবি/০২১৩ ঘ.
bdnews24