লক্ষ্মীপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে চার পৌরসভার দু'টি আওয়ামী লীগ ও দু'টিতে বিএনপি প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, লক্ষ্মীপুর পৌরসভায় আওয়ামী লীগের এমএ তাহের ২১ হাজার ২৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসানুজ্জামান চৌধুরী মিন্টু পান ৯ হাজার ৬০৬ ভোট।
রামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিকী বলেন,
আওয়ামী লীগের বেলাল আহমেদ ১১ হাজার ৬২৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রোমান হোসেন পাটোয়ারী পান ৫ হাজার ৬০৭ ভোট।
রায়পুরের রিটার্নিং কর্মকর্তা গোপাল চন্দ্র ঘোষ জানান, বিএনপির এবিএম জিলানি ৬ হাজার ২১৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ ইসমাইল খোকন পেয়েছেন ৩ হাজার ৮১১ ভোট।
রামগতির রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন হায়দার বলেন,
বিএনপির শাহেদ আলী পটু ৩ হাজার ৯২৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বিন্দ্বী আওয়ামী লীগের আজাদ উদ্দিন চৌধুরী আজ পেয়েছেন ২ হাজার ৯০২ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২২ ঘ.
bdnews24