২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৪টি বিএনপির, একটি আ.লীগ

চাঁদপুরের ছয়টি পৌরসভা নির্বাচনের সবগুলোর ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

চাঁদপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ছয়টি পৌরসভা নির্বাচনের সবগুলোর ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত চারজন, একই দলের 'বিদ্রোহী' প্রার্থী একজন এবং আওয়ামী লীগ সমর্থিত একজন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। হাজীগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আব্দুল মান্নান খান বাচ্চু (আনারস)। তিনি পেয়েছেন ১৬ হাজার ৪৬৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গাজী মাঈনুদ্দিন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৫৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা নাসির-উদ-দৌলা এ তথ্য জানান। শাহরাস্তি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মোস্তফা কামাল (মাইক)। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৯২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মোশারফ হোসেন পাটওয়ারী (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা মো. আয়াতুল ইসলাম রাত ১০টায় ফল ঘোষণা করেন। ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী মঞ্জিল হোসেন (চশমা)। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৪৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল হক জানান, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সফিকুল ইসলাম পাটওয়ারী (তালা) পেয়েছেন ৫ হাজার ৮৪৩। কচুয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত হুমায়ুন কবির প্রধান (কাপ পিরিচ)। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৮০২। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আহসান হাবিব প্রধান (টেলিভিশন) পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী রাতে এই ফল ঘোষণা করেন। মতলব পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত এনামুল হক বাদল (দেয়াল ঘড়ি)। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৫১৬। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নুরুল ইসলাম নুরু (কাপ পিরিচ) পেয়েছেন ৭ হাজার ৫৫৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা মো. হাসান মাহমুদ এ তথ্য জানান। ছেংগারচর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. বিল্লাল হোসেন (আনারস)। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ৯৯১। রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম কবির রাতে ফল ঘোষণা করে জানান, বিল্লালের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আমেনা বেগম (তালা) পেয়েছেন ২ হাজার ৬৬২ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.