ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী।
মঙ্গলবার রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক।
বিজয়ী এন এম হাসান খান পেয়েছেন চার হাজার ৪৬৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী তাকজিল খলিফা কাজল পেয়েছেন তিন হাজার ৫১৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়ার দুটি পৌরসভার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
নির্বাচনের আগেরদিন সোমবার এক ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৪ ঘ.
bdnews24