২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ধর্ষণের পর হত্যা, যশোরে যুবক খুন

সাতক্ষীরার একটি গ্রামের স্বামী পরিত্যক্তা এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার একটি গ্রামের স্বামী পরিত্যক্তা এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোােন এক সময় তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কৃষ্ণনগর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের ধর্মতলা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এক যুবককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: নিহত গৃহবধূর নাম শুভদ্রা সরকার (৩৮)। তিনি কৃষ্ণনগর গ্রামের বাসুদেব সরকারের মেয়ে। পুলিশ ও গ্রামবাসীরা জানায়, স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর শুভদ্রা বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশিরা তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ বিকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তরের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাতক্ষীরার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মো. অহিদুজ্জামান সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই নিতাই সরকার ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি পৌঁছালে মামলা হবে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। যশোর: শহরের ধর্মতলা এলাকায় সেলিম (২৮) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সেলিম শহরের নাজমা হোটেলের মালিক আবদুর রহমানের ছেলে। কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যায় ধর্মতলা যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, পূর্ব বিরোধের জেরেই সেলিমকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.