২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানি হত্যা নিয়ে রিট আবেদন হাইকোর্টে

কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যা প্রতিরোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ চেয়ে হাইকোর্টে একটি আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যা প্রতিরোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ চেয়ে হাইকোর্টে একটি আবেদন হয়েছে। সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস আবেদনটি দায়ের করে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, আগামী রোববার রিট আবেদনটির ওপর শুনানি হবে। রিট আবেদনে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে পদক্ষেপ নিতে ও ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্রসচিব, বিডিআর মহাপরিচালক, বাহিনীর রংপুরের সেক্টর কমান্ডার ও ২৭ ব্যাটালিয়নের অধিনায়ককে প্রতিপক্ষ করা হয়েছে। গত ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় কাঁটাতারের বেড়ায় আটকে পড়া ফেলানীকে গুলি চালিয়ে হত্যা করে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/১৬১৬ ঘ.