২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সোমবার ভোরে পূর্ব রামপুরা থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সোমবার ভোরে পূর্ব রামপুরা থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কাইফ আহমেদের (৩০) বাসা পূর্ব রামপুরার গ্রিন টাওয়ারে। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা গৃহকর্মীর মামলায় কাইফ আহমেদকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহকর্মী আসমা আক্তার (১৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সাত মাস ধরে সে ওই বাসায় কাজ করছে। গৃহকর্তা ও গৃহকর্মী জেসমিন আক্তার শিলা অল্প ভুলেই তাকে মারধর করতো এবং টয়লেটে আটকে রাখতো। রোববার রাতেও মারধর করেছে তারা। "চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের লোকজন আমার মাকে খবর দেন। পরে তারা এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান," বলে আসমা। আসমার গ্রামের বাড়ি শরীয়তপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/আরএ/১৫২৬ ঘ.