২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষ, আহত ৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় রোববার রাতে ব্যাংক ডাকাতির সময় বন্দুকযুদ্ধে পুলিশসহ আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় রোববার রাতে ব্যাংক ডাকাতির সময় বন্দুকযুদ্ধে পুলিশসহ আটজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল শরীফকে (৫০) ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কনস্টেবল আলমগীরকে (৪০) শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে সাত পুলিশ ও একজন ডাকাত। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাত ৯টায় সোনালী ব্যাংকের মাওয়া শাখায় ডাকাতিকালে এলঅকার লোকজন জানতে পেরে পুলিশকে জানায়। পরে র‌্যাবও আসে। এ সময় পুলিশ-র‌্যাব-এলাকাবাসী তিনতলা ভবনটি ঘিরে ফেললে ডাকাতরা ৫/৭ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.