২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ভেতরে টাকা চুরির চেষ্টা, আটক ২

ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা চুরির চেষ্টার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা চুরির চেষ্টার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এরা হলো সোহাগ (২৪) ও মামুন (২২)। এ সময় বাবু (৩২) ও হাসেম (২৫) নামে তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে সমীর সাহা নামের একজন গ্রাহক ইসলামী ব্যাংক চকবাজার শাখায় ৫০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাগে টাকা রেখে তিনি অন্য কাজ করার সময় এই চারজন ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় লোকজন দুজনকে আটক করতে সক্ষম হয়।" ওসি বলেন, "আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়। এরা একটি সংঘবদ্ধ চোরের চক্র বলে আমরা সন্দেহ করছি। গ্রাহক বেশে এরা ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি করে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই এই চক্রটিকে সনাক্ত করা যাবে।" এ ব্যাপারে ব্যাংকের গ্রাহক সমীর সাহা বাদি হয়ে রোববার রাতে চকবাজার থানার একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২০৩০ ঘ.