ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা আসছেন আগামী ৩০ জানুয়ারি।
রোববার বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "ওই দিনই (৩০ জানুয়ারি) বা পরের দিন অমর্ত্য সেন মানিকগঞ্জ যাবেন। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।"
১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান এই বাঙালি অর্থনীতিবিদ।
২ ফেব্র"য়ারি অমর্ত্য সেন ঢাকা ছাড়বেন বলেও জানান শামসুজ্জামান খান।
বাংলা একাডেমী চত্বরে আগামী ১ ফেব্র"য়ারি থেকে শুরু হচ্ছে একুশে বই মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২০৩২ ঘ.
bdnews24