২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় ডোবা থেকে লাশ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর ডেমরা এলাকায় একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক পঞ্চান্ন। পরনে ছিলো সাদা পায়জামা ও সাদাকালো গেঞ্জি। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেমরার আশুলিয়া স্টাফ কোয়ার্টারের সামনের একটি ডোবা থেকে সকাল সাড়ে ১১টার দিকে মৃতদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ী মাছ বাজারে রোববার সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকের ধাক্কায় আফাজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকের ধাক্কায় আফাজ গুরুতর আহত হন। বাজারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফাজের আত্মীয় স্বজন ও ট্রাকটির লোকজন এ ব্যাপারে একটি সুরাহা করার চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৯৪৪ ঘ.