২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মদ পানে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে চোলাই মদ পান করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে চোলাই মদ পান করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো তিনজনকে। মেছড়া ইউনিয়নের রূপসা হাট এলাকায় শনিবার একজন এবং রোববার আরেক জন মারা যায়। এরা হলেন- রূপসা হাটের কাপড় ব্যবসায়ী মকবুল হোসেনের ছেলে খোকন (৫৫) ও চায়ের দোকানদার নবা মিয়া (৫২)। অসুস্থরা হলেন-ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল হালিম (৩৮), বলাই (৩০) ও রঞ্জু মাস্টার (৪২)। রূপসা হাট এলাকার ওষুধ ব্যবসায়ী বাদশা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যার পর অসুস্থ অবস্থায় খোকন ও নবা মিয়া তার কাছে চিকিৎসা নিতে আসে। প্রাথমিক চিকিৎসা চলাকালে খোকন মারা যায়। রোববার সকালে আশঙ্কাজনক অবস্থায় নবাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, দেশি চোলাই মদ খেয়ে তারা অসুস্থ হয়েছে। অসুস্থ অবস্থায় তিনজনকে শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৬ ঘ.