২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব দিলেন আরো এক বিচারপতি

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ডাকে সাড়া দিয়ে আরো এক বিচারপতি সম্পদের হিসাব জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ডাকে সাড়া দিয়ে আরো এক বিচারপতি সম্পদের হিসাব জমা দিয়েছেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক রোববার প্রধান বিচারপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন। প্রধান বিচারপতির সচিব কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এ নিয়ে ১১ বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন। গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি ফুলকোর্ট সভায় বিচারপতিদের সবাইকে সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান তিনি। তার এ আহ্বানে সাড়া দিয়ে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ, মইনুল ইসলাম চৌধুরী, সৈয়দ মো. জিয়াউল করিম, মোহাম্মদ আনোয়ার উল হক, সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান, শহীদুল ইসলাম, এ কে এম ফজলুর রহমান, শেখ আবদুল আওয়াল ও সৌমেন্দ্র সরকার তাদের সম্পদের হিসাব জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭০২ ঘ.