২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

রাজধানীর ডেমরা এলাকায় বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা এলাকায় বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মনির হোসেন (১৩) কোনাপাড়া মান্নান প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মো.কবির হোসেন। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলের হোসেনপুর গ্রামে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় গুরুতর আহত হয় মনির। মনিরের বড় ভাই মিজান সাংবাদিকদের বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মনির মারা যায়। মিজান জানান, রাস্তা পার হয়ে তার চায়ের দোকানে যাওয়ার সময় বাসটি মনিকে ধাক্কা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪০৯ ঘ.