২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা মামলায় অভিযোগ গঠন ২০ জানুয়ারি

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে আগামী ২০ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 06:46 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। রোববার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন। এছাড়া এ মামলায় রোববার দুই আসামি শামসুদ্দিন আহমেদ ও খায়রুল হাসান উজ্জ্বল আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। গত ১০ জানুয়ারি বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর ও আরো দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই বিচারক। ওইদিন বিচারক রোববার (১৬ জানুয়ারি) এ মামলার বিচার শুরুর তারিখ ধার্য করেন। পরোয়ানা পাওয়া অপর দু'জন হলেন- সাফিয়াত সোবহান সানবীরের কর্মচারী (দারোয়ান) নূরে আলম ও মো. হুমায়ুন কবীর। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুন হন। গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্র"পের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়। নথি থেকে আরো জানা যায়, সাব্বিরের ভগ্নিপতি এ এফ এম আসিফ ওই বছরের ৭ জুলাই মামলা করেন। ২০০৮ সালের ১২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী অভিযোগপত্র দেন। এতে ৩৫ জনকে সাক্ষী করা হয়। এর আগে দু'টি দায়রা আদালতে মামলাটি বিচারের জন্য পাঠানো হয়। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বিচার শুরু করা যায়নি। ২০১০ সালের ৭ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে আসে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১২৩৭ ঘ.