২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কুড়িগ্রামে শীতে ৪৮ ঘণ্টায় ৭ জনের মৃত্যু'

এক সপ্তাহ ধরে শৈত্য প্রবাহ চলতে থাকা কুড়িগ্রামের স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করেছেন, শীতে ৪৮ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ ধরে শৈত্য প্রবাহ চলতে থাকা কুড়িগ্রামের স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করেছেন, শীতে ৪৮ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত প্রকৃতি ছিল ঘন কুয়াশায় ঢাকা। এরপর সূর্যের মুখ দেখা গেলেও ছিল না কোনো তেজ। প্রচণ্ড ঠাণ্ডার কারণে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না। শীতবস্ত্রের জন্য হাহাকার পড়ে গেছে। খড়কুটো জ্বালিয়ে কোনরকমে শীত নিবারন করার চেষ্টা করছে মানুষ। জেলার ৯টি উপজেলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সদস্য হামিদুল হক জানান, ঈশ্বরবড়