গোপালগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা সড়কে রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মুকসুদপুর থানার ওসি কেএম লিয়াকত আলী সাংবাদিকদের জানান, হামীম পরিবহনের একটি বাসের চাপায় ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত শিশুর নাম জানা যায়নি। ওসি বলেছেন, শিশুটি মুকসুদপুর ফিলিং স্টেশন সংলগ্ন হোটেল ব্যবসায়ী তারা মোল্লার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24