২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম শরীফ (২১)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হরিপুর এলাকায় দুর্ঘটনায় তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। শরীপ পুর্ণিমাগাতী ইউনিয়নের গয়ড়া রতনদিয়ার গ্রামের লোকমান হোসেনের ছেলে। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার মধ্যে শরীফ মোটর সাইকেলযোগে বাড়ি থেকে কয়ড়া বাজারের যাওয়ার পথে হরিপুর এলাকায় দুর্ঘটনায় পড়েন। বিপরীতমুখী একটি নসিমনের সঙ্গে শরীফের মটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মটর সাইকেলটি পাশের দেয়ালে আছড়ে পড়ে। পুলিশ জানায়, গুরুতর আহত শরীফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.