২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-বরিশালে মেয়র নির্বাচিতরা

খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ২২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 07:12 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ২২ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থী। সাত পৌরসভায় আওয়ামী লীগের ও তিন পৌরসভায় বিএনপি'র 'বিদ্রোহী' প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র তিনজন মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে। বরিশাল বিভাগের ছয়টি জেলার ১৯ এবং খুলনা বিভাগের নয়টি জেলার ৩০টি পৌরসভায় ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। খুলনা বিভাগ মেহেরপুর: মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী মোতাসিম বিল্লাহ এবং গাংনী পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আহাম্মদ আলী। চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় বিএনপি সমর্থিত মীর মহিউদ্দিন, দর্শনায় বিএনপি সমর্থিত মহিদুল ইসলাম এবং জীবননগারে বিএনপির 'বিদ্রোহী প্রার্থী' নোয়াব আলী। কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভায় আওয়ামীগ সমর্থিত প্রার্থী শামীমুল ইসলাম সানা, মিরপুরে আওয়ামী লীগ সমর্থিত এনামুল হক, খোকসা পৌরসভায় বিএনপি সমর্থিত আনোয়ার আহমেদ খান তাঁতারী এবং কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত সামসুজ্জামান অরুণ। যশোর: চৌগাছায় বিএনপি সমর্থিত প্রার্থী সেলিম রেজা আওলিয়ার, কেশবপুরে বিএনপি সমর্থিত আবদুস সামাদ বিশ্বাস, বেনাপোলে আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল আলম লিটন, যশোর পৌরসভায় বিএনপি সমর্থিত মারুফুল ইসলাম মারুফ, বাঘারপাড়ায় বিএনপি সমর্থিত আবদুল হাই মনা, মনিরামপুরে বিএনপি সমর্থিত সহিদ মো. ইকবাল এবং নোয়াপাড়া পৌরসভায় বিএনপি সমর্থিত রবিউল হোসেন রবি। ঝিনাইদহ: কালিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মোস্তাফিজুর রহমান রিজু, হরিণাকুণ্ডু একই দল সমর্থিত পৌরসভায় শাহীনুর রহমান রিন্টু, মহেশপুরে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী আমিরুল ইসলাম খান, শৈলকুপায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' কাজী আশরাফুল আজম এবং কোটচাঁদপুরে বিএনপি সমর্থিত সালাহউদ্দিন বুলবুল সিডল। সাতক্ষীরা: কলারোয়া পৌরসভায় বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী গাজী মো. আক্তারুল ইসলাম এবং সাতক্ষীরা পৌরসভায় বিএনপি সমর্থিত আব্দুল জলিল। খুলনা: চালনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল এবং পাইকগাছায় আওয়ামী লীগ সমর্থিত সেলিম জাহাঙ্গীর। বাগেরহাট: বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খান হাবিবুর রহমান, মোংলাপোর্ট পৌরসভায় বিএনপি সমর্থিত মো. জুলফিকার আলী এবং মোড়েলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মনিরুল হক তালুকদার। নড়াইল: নড়াইল পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী জুলফিকার আলী মণ্ডল এবং কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী বি এম এমদাদুল হক টুলু। বরিশাল বিভাগ ভোলা: ভোলা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্র্থী মনিরুজ্জামান মনির, দৌলতখানে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্র্থী আলী আজম মুকুল, লালমোহনে আওয়ামী লীগ সমর্থিত এমদাদুল ইসলাম তুহিন এবং বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম। পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সফিকুল ইসলাম এবং কলাপাড়ায় একই সমর্থিত এ এস এম রাকিবুল আহসান। ঝালকাঠি: নলছিটিতে বিএনপি সমর্থিত মজিবুর রহমান। ঝালকাঠি পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি। পিরোজপুর: পিরোজপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মো. হাবিবুর রহমান মালেক, একই দল সমর্থিত স্বরূপকাঠি পৌরসভায় দেলোয়ার হোসেন ফারুক এবং মঠবাড়িয়ায় রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। বরিশাল: বরিশালের পাঁটি পৌরসভাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মুলাদী পৌরসভায় শফিকুজ্জামান রুবেল, বানারিপাড়ায় গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, গৌরনদীতে হারিছুর রহমান হারিছ এবং মেহেন্দীগঞ্জ পৌরসভায় কামাল উদ্দিন খান। বরগুনা: আমতলী পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মতিয়ার রহমান, বরগুনা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মো. সাহাদাত হোসেন, বেতাগীতে একই দলের আলতাফ হোসেন বিশ্বাস এবং পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থী মল্লিক মো. আইউব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/০১১০ ঘ.