২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপ: পর্যালোচনা কমিটির সঙ্গে কথা বললো টিআইবি

'বিচার বিভাগের দুর্নীতি' নিয়ে প্রকাশিত জরিপ পর্যালোচনায় সুপ্রিম কোর্টের করা কমিটির সঙ্গে আলোচনা করেছে জরিপকারী প্রতিষ্ঠান টিআইবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিচার বিভাগের দুর্নীতি' নিয়ে প্রকাশিত জরিপ পর্যালোচনায় সুপ্রিম কোর্টের করা কমিটির সঙ্গে আলোচনা করেছে জরিপকারী প্রতিষ্ঠান টিআইবি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত জাজেস লাউঞ্জে এ আলোচনা হয়। আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখার"জ্জামান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান এবং সুপ্রিম কোর্টের পক্ষে এ সংক্রান্ত কমিটির সদস্যরা অংশ নেন। সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টের আমন্ত্রণে টিআইবির কর্মকর্তারা এসেছিলেন। প্রতিষ্ঠানটির প্রতিবেদন পর্যালোচনায় গঠিত কমিটির সঙ্গে তাদের আলোচনা হয়েছে।" গত ২৩ ডিসেম্বর টিআইবি প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উ"চ আদালতে। ওই জরিপ প্রতিবেদন প্রকাশের পর গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামে টিআইবিপ্রধান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখার"জ্জামান ও গবেষক ওয়াহিদ আলমের বির"দ্ধে দুটি মামলা হয়। ওই দুই মামলায় তাদের জানুয়ারি মাসের দুটি আলাদা তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে। আলোচনা শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখার"জ্জামান সাংবাদিকদের বলেন, "খানা প্রতিবেদনের জরিপের ফল ইতিবাচকভাবে নিয়েছে সুপ্রিম কোর্ট।" "আলোচনায় বিচারপতিরা বলেছেন, এই প্রতিবেদনের ফলে ভবিষ্যতে তারা সুপ্রিম কোর্ট স্ব"ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরো কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।" আলোচনায় প্রতিবেদন সুপ্রিম কোর্টের কমিটি গবেষণা পদ্ধতি, উত্তরদাতাদের পরিচয় ইত্যাদি জানতে চেয়েছেন বলেও জানান ইফতেখারজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, "এই ধরণের গবেষণা শতকরা ১০ ভাগ যাচাই করার নিয়ম থাকলেও আমরা সতর্কতাবশত ৩৯ ভাগ যাচাই করে দেখেছি। সামাজিক বিজ্ঞানের গবেষণার নিয়ম অনুযায়ী এ প্রতিবেদন ছিল শতভাগ বৈজ্ঞানিক।" এ ধরণের প্রতিবেদন শতভাগ সত্য হবে, সেটাও সঠিক নয়