২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলাদীতে আ. লীগের শফিকুজ্জামান মেয়র নির্বাচিত

বরিশালের মুলাদী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শফিকুজ্জামান রুবেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মুলাদী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শফিকুজ্জামান রুবেল। বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার তাকে বিজয়ী ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল বিভাগের ১৯টি নির্বাচনযোগ্য পৌরসভায় ভোট নেওয়া হয়। একইদিন খুলনা বিভাগের ৩০টি পৌরসভায় নির্বাচন হয়। রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শফিকুজ্জামান রুবেল আনারস প্রতীক নিয়ে চার হাজার ৪০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শুক্কর আহমেদ খান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯৯৬ ভোট। এই পৌরসভায় মেয়র পদে প্রার্থী ছিলেন তিনজন। অপর প্রার্থী বিএনপি সমর্থিত হারুন-অর রশীদ খান দেয়ালঘড়ি নিয়ে পেয়েছেন দুই হাজার ৮২৩ ভোট। মুলাদী পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৬৭৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.