২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছিনতাইকারীর ১০ বছর দণ্ড

গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের দায়ে দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বরিশাল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের দায়ে দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। এছাড়া দুইজনকে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী গোলাম সারওয়ার এক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো বাকেরগঞ্জের পশ্চিম নলূয়া গ্রামের মো. হাবিব হালাদার ও একই গ্রামের মো. আব্দুল রহিম খান। রহিম বর্তমানে পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৮ ফেব্র"য়ারি গ্রামীণ ব্যাংকের কলসকাঠি শাখার কর্মী মোর্শেদা বেগম গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে নিয়ে নিজ কার্যালয়ে ফিরছিলেন। পশ্চিম নলুয়া খেয়া ঘাট এলাকায় তিনি পৌঁছলে দণ্ডপ্রাপ্তরা আদায়কৃত নগদ ৩০ হাজার ৫৬০ টাকা ও তার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। মোর্শেদা বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় কলসকাঠি শাখার শাখা ব্যবস্থাপক ননী গোপাল শীল বাদি হয়ে ওইদিনই বাকেরগঞ্জ থানায় হাবিব ও তার ছেলে বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম তদন্ত শেষে ২০০৭ সালের ৩ মে বাচ্চু হাওলাদারকে অব্যাহতি দিয়ে আব্দুল রহিম খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় সাক্ষ্য দেন ৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩১ ঘ.