২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর বাতিল

ভুটানের প্রধানমন্ত্রী জিগমে আই থিনলের চট্টগ্রাম সফর বিরূপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের প্রধানমন্ত্রী জিগমে আই থিনলের চট্টগ্রাম সফর বিরূপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে ভুটানি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসার কথা ছিলো। তবে কুয়াশার কারণে সফর বাতিল হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানিয়েছেন। তিনি সকাল সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হয়েছিলো। কিন্তু ঘন কুয়াশার কারণে তার সফর বাতিল করা হয়েছে।" ভুটানি প্রধানমন্ত্রীর ৫০ মিনিটের সফরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি পরিদর্শনের পাশাপাশি বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার কথা ছিলো। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের এসি এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। কিন্তু ঘন কুয়াশার কারণে ভুটানের প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর বাতিল হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩০ ঘ.