রাজশাহী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর আড়ানী, দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত ও চারঘাটে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
এরা হলেন- আড়ানীর মিজানুর রহমান মিনু, দুর্গাপুরের তোফাজ্জল হোসেন ও চারঘাটের নার্গিস খাতুন।
বাঘা ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ রাত সোয়া ১০টায় জানান, আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান মিনু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩১৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নজরুল ইসলাম দেয়াল ঘড়ি নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫ ভোট।
এই পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৯২০ জন।
চারঘাট ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ জানান, চারঘাটে স্বতন্ত্র প্রার্থী নার্গিস খাতুন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি 'বিদ্রোহী' প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭১০ ভোট।
দুর্গাপুরের ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা সেখ আলতাফ হোসেন জানান, আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন তালা প্রতীক নিয়ে পান ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এসএম আকবর আলী বাবলু টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৩০ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24